ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে গেলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। এ’নিয়ে ভারতের একটি দল শিগগিরই বাংলাদেশে যাবে। নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারত্ব, সমুদ্র অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা, রেল যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ দশটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত।







