চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্যাচ মিস খেলারই অংশ’

বলেছেন হাসান মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট টেস্টের প্রথম দিনে ক্যাচ মিসের মহড়ায় মেতেছিল বাংলাদেশ। পাঁচটি ক্যাচ নিতে ব্যর্থ হয়েছেন টাইগার ফিল্ডাররা। তবে স্পিনারদের রাজত্বে ২৭০ রানে আয়ারল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছে টিম টাইগার্স। ক্যাচ মিসগুলো না হলে প্রথমদিনে আইরিশদের গুটিয়ে দেয়ার সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তদের সামনে। তাই ক্যাচ মিসের আক্ষেপ হাসান মাহমুদের কণ্ঠে। যদিও বলেছেন, ‘ক্যাচ মিস খেলারই অংশ।’

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন হাসান। টাইগার পেসার বলেন, ‘ওটা খেলার অংশ, ক্যাচ ছাড়বেই। কিন্তু আমরা চেষ্টা করি। এটা আসলে পজিটিভ হিসেবে নেই, যে সুযোগ আসছে। ফিল্ডাররা আরও প্রস্তুত থাকে পরের সুযোগের জন্য। কিন্তু অবশ্যই ভালো লাগে না ক্যাচ মিস হলে। সবাই চেষ্টা করছে।’

ফিল্ডিং নিয়ে বাংলাদেশ দল কঠোর পরিশ্রম করছে বলেও জানালেন হাসান। বলেছেন, ‘সবাই যথেষ্ট পরিশ্রম করছে ফিল্ডিং নিয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করছি মাঠে এসে। চেষ্টা করছি যাতে আরেকটু উন্নতি করা যায়। কিন্তু খেলার মধ্যে এটা হইতে পারে, ক্যাচ মিস হইতে পারে, এটা পার্ট। আমরা চেষ্টা করি রিকভার কতটুকু করা যায়। হয়তো আজকে অনেকগুলা মিস হয়েছে। কিন্তু হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে।’

সিলেটে উইকেট নিয়েও কথা বলেছেন হাসান মাহমুদ। তার মতে, ম্যাচ যত এগোবে স্পিনাররা আরও সুবিধা পাবেন। বলেছেন, ‘আমি বলব যে স্পিনারদের জন্য ভালো সুযোগ। যতদিন যাবে উইকেটটা আরও একটু ঘুরবে বা আরও একটু টার্ন হবে। তো বোলাররা যদি ধারাবাহিক থাকে তাদের লাইন অ্যান্ড লেংথে, আমার মনে হয় যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জেতাবে আমাদের।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসসিলেট টেস্টহাসান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

মার্চ ২৩, ২০২৬

স্বর্ণ-রূপার বাজারে ধস, কয়েক ঘণ্টায় উধাও ২ ট্রিলিয়ন ডলার

মার্চ ২৩, ২০২৬

প্রতিমন্ত্রী হয়ে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ

মার্চ ২৩, ২০২৬

বাগেরহাটে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তি

মার্চ ২৩, ২০২৬

ভারতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হবে ঢাকাই কাচ্চি বিরিয়ানিতে

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT