চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণিজন

আল-মামুন আশিকআল-মামুন আশিক
৯:৪৭ পূর্বাহ্ন ০৫, মে ২০২৪
রাজশাহী, শিক্ষা, শিল্প সাহিত্য
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪। উৎসবে ৬ গুণিজনকে পদক প্রদান করা হয়েছে। শনিবার (৪ মে) দিনব্যাপী এ উৎসবে ভারত ও বাংলাদেশের শতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন।

সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য দেশের ছয়জন কৃতী সাহিত্যিককে হাসান আজিজুল হক সাহিত্য পদক প্রদান করেছে আয়োজক সংগঠন রাজশাহী লেখক পরিষদ।

কবিতা, শিশুসাহিত্য, প্রবন্ধ সাহিত্য, গবেষণা, কথাসাহিত্য ও ভ্রমণ সাহিত্য এই ৬ ক্যাটাগরিতে হাসান আজিজুল হক সাহিত্য পদক-২০২৪ প্রদান করা হয়েছে।

পদকপ্রাপ্ত গুণিজনরা হলেন- কবি জুলফিকার মতিন, আখতার হুসেন, অধ্যাপক গোলাম কবির, ড. কানাইলাল রায়, ফেরদৌস হাসান ও রাশেদা খালেক। রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে পদকপ্রাপ্ত এই ছয় গুণিজনকে পুষ্প, উত্তরীয়, সনদপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য প্রদান করা হয়।

দিনব্যাপী এ সাহিত্য উৎসবের শুরুতে সকাল ৯টায় হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিশুসাহিত্য বিষয়ক আলোচনা ও ছড়া আবৃত্তি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কথাসাহিত্য বিষয়ক আলোচনা এবং দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত মুক্ত গদ্যপাঠ করা হয়।

Reneta

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হাসান আজিজুল হকের সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত কবিতা পাঠ ও আলোচনা, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ছোটগল্প পাঠ, সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গের কবিদের কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে। সর্বশেষ রাত ৮টায় পদক বিতরণীর মাধ্যমে এই সাহিত্য উৎসব শেষ হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কথাসাহিত্যিক হাসান আজিজুল হকহাসান আজিজুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT