চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই’

স্বাধীনতা পুরস্কার পাওয়ার খবরে হানিফ সংকেত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৬
বিনোদন
A A

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক, লেখক ও প্রযোজক হানিফ সংকেত। দীর্ঘদিন ধরে তাঁর সৃজনশীল কাজ ও সামাজিক সচেতনতা নির্মাণে ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দেন হানিফ সংকেত। সেখানে তিনি লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়—যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।”

তিনি আরও বলেন, “আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

হানিফ সংকেত তাঁর পোস্টে সুস্থ সংস্কৃতির গুরুত্বও তুলে ধরেন। তাঁর ভাষায়, “আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।”

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপস্থাপনার মাধ্যমে তিনি দর্শকমহলে বিশেষ পরিচিতি লাভ করেন। সামাজিক সচেতনতা ও বিনোদনের সমন্বয়ে নির্মিত এ অনুষ্ঠান দেশের টেলিভিশন অঙ্গনে অনন্য স্থান করে নিয়েছে।

Reneta

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরস্কারস্বাধীনতা পদকহানিফ সংকেত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই’

মার্চ ৫, ২০২৬
ফিলিপাইনের তরুণীর নাম জেনি এবং তার স্বামী সুজন পাল বিয়ে করেছেন।

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী ফেনীতে

মার্চ ৫, ২০২৬
স্বয়ম্ভুনাথ মন্দির থেকে কাঠমান্ডুর দৃশ্য, ছবি: তুষার কান্তি সাহা ।

পরিবার নিয়ে নেপাল সফর, উপভোগ করতে পারেন যা!

মার্চ ৫, ২০২৬
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ছবি: সংগৃহীত।

ইরানে হামলার নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্য: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ৫, ২০২৬

বসতবাড়ির সিম গাছে কালিম পাখির সংসার, চাঞ্চল্য রাণীশংকৈলে

মার্চ ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT