এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ মার্চ শিলংয়ে গড়াবে ম্যাচটি। প্রথমবারের মত বাংলাদেশের জার্সিতে খেলতে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। বাছাইয়ের ম্যাচটি খেলতে বৃহস্পতিবার বিকেলে ভারতের শিলংয়ে পৌঁছেছে লাল-সবুজের দল।
বাংলাদেশ সময় সকাল ৯টা ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেকটি ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৪টায় শিলং বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ। এখন সেখান থেকে টিম হোটেলে যান লাল-সবুজের প্রতিনিধি দল।
ভারতে যাওয়ার আগের দিন বুধবার রাতে দল জানিয়েছেন হাভিয়ের ক্যাবরেরা। মিডফিল্ডে জামাল ভুঁইয়াদের সাথে খেলবেন হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা ১৭ মার্চ সিলেটে পৌঁছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলের ক্যাম্পে।








