চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২৩
ধর্ম ও জীবন
A A

কাঙ্ক্ষিত সাড়া না মেলায় ফের বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহের এর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে দু’লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

এতে আরো বলা হয়, ২০২৪ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজ চুক্তির পূর্বেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর তাগিদ থাকা সত্ত্বেও বিশেষ বিবেচনায় এই সময় বাড়ানো হয়েছে। ‌

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পবিত্র হজহজহজ নিবন্ধনের সময়
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT