জনপ্রিয় সাবেক ছাত্রনেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব সহ বিএনপির ফাঁকা আসনে মনোনয়ন পেয়েছে আরও ৩৬জন। নতুন করে দেয়া এই ঘোষণায় আরও মনোনয়ন পান শেখ রবিউল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।







