প্যারিস অলিম্পিকে জিমন্যাস্টিকসে ছেলেদের দলগত ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতেছে জাপান। দেশটি অষ্টম স্বর্ণপদক এনে দিয়েছেন শিন্নোসুকে ওকা।
আসরের পঞ্চমদিন বৃহস্পতিবার ছেলেদের একক ইভেন্টের ফাইনালে ২৪ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হন ওকা। জয়ের পথে সর্বমোট ৮৬.৮৩২ পয়েন্ট আদায় করেন জাপানি তারকা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওকা থেকে সামান্য পিছিয়ে ছিলেন চীনের বোহেঞ্জ জ্যাং। ৮৬.৩৬৪ পয়েন্ট আদায় করেন তিনি। ৮৬.১৬৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন আরেক চীনা অ্যাথলেট রউট্যাং সাইও।








