চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
২:১২ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
ছবি: কানাডার প্রতিনিধি

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ–কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

১৬ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে কানাডায় প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মধ্যে বাংলাদেশের মহান বিজয় দিবসের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশি কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় মহান বিজয় দিবসের বিশেষ সাংস্কৃতিক আয়োজন এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ–কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ক্যালগেরির বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: কানাডার প্রতিনিধি

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক অবিস্মরণীয় দিন। এই দিনেই বাঙালি জাতি বীরের জাতি হিসেবে বিশ্বদরবারে আত্মপ্রকাশ করে এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশ সব সময় প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে বিরাজ করে। নতুন প্রজন্মের কাছে মহান বিজয় দিবসের ইতিহাস তুলে ধরা, বাংলাদেশের মানচিত্র ও বাংলা সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া প্রবাসী সমাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সন্ধ্যায় শুরু হওয়া এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ সেন্টার মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ: উদযাপনকানাডাবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT