চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের জন্য ঈদ বোনাসের ৩৭ লাখ টাকা দিলো ব্র্যাক ইউনিভার্সিটির কর্মীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

ফিলিস্তিন এবং গাজার জনগণের কঠিন সময়ে সহানুভুতির হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। চলমান সংকটময় সময়ে এবং মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের কয়েক দিন আগে ফিলিস্তিনের জনগণের সহায়তায় ঈদের বোনাস হতে ৩৭ লাখ টাকা অনুদান দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মীরা।

বুধবার ৩ এপ্রিল এই অনুদান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এর হাতে তুলে দেওয়া হয়। ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে অনুদানের চেক হস্তান্তর এবং সংহতিপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারপারসন, শিক্ষকসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে গত মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ইফতার অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, সামাজিক ন্যায়বিচার, সহানুভূতি এবং মানবাধিকার রক্ষায় নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি ফিলিস্তিনবাসীদের পাশে রয়েছে। বিশ্বের বেশিরভাগ মানুষই মনে করে ফিলিস্তিনে যেটা হচ্ছে তা মানববতাবিরোধী অপরাধ। স্বাধীনতা, আত্মমর্যাদা এবং শান্তিপূর্ণ জীবনের জন্য আমরা ফিলিস্তিনবাসীর লড়াইকে সমর্থন জানাই। তাদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার নিপীড়ন ও অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এর অবসান চাই।

এই সংকটপূর্ণ সময়ে সবাইকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রফেসর আজিজ। তিনি বলেন, এই কঠিন সময়ে, আসুন আমরা ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আলাপ-আলোচনা, সভা সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলসহ বিভিন্ন প্লাটফর্মে ফিলিস্তিনের ইতিহাস এবং সঠিক তথ্য তুলে ধরি।

Reneta

তিনি বাংলাদেশসহ বিশ্বের বিবেকবান মানুষ, শান্তিকামী দেশ ও প্রতিষ্ঠানসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের প্রতিবাদ জানানোর আহ্বান জানান। সেই সাথে জনমত গঠন করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, আপনারা ফিলিস্তিনের জন্য যা করেছেন সেজন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি করেছেন আপনারা।

তিনি বলেন, আপনি ফিলিস্তিনের জনগণের জন্য কত টাকা দান করেছেন তার চেয়ে বড় বিষয় হলো আপনি যখন আমাদের সম্পর্কে ভেবেছিলেন সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এর মাধ্যমে ফিলিস্তিনের জনগণ জানবে, তারা আর একা নয়। তাদের সাহায্য করার জন্য বিশ্বব্যাপী তাদের ভাই-বোনেরা রয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের ডিরেক্টর (রিসার্চ) ড. এম সানজীব হোসেন। অনুষ্ঠানে সংহতিপত্র পাঠ করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনসহ ও বিশ্বের নির্যাতিত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ব্র্যাক ইউনিভার্সিটির ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ বোনাসের ৩৭ লাখ টাকা ব্রাক কর্মীদের অনুদানগাজাবাসীগাজাবাসীর জন্য সাহায্যফিলিস্তিনিদের জন্য অনুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, চলছে অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT