চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই-ভিত্তিক প্রযুক্তির সমৃদ্ধ করতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক সল্যুশনের মাধ্যমে উদ্ভাবনকে এগিয়ে নিতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান এরিকসনের সাথে তাদের পার্টনারশিপের সম্প্রসারণ করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিশ্বমানের সেবা প্রদান করা এই কৌশলগত পার্টনারশিপের লক্ষ্য, যা গ্রাহকদের প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী সেবা প্রদানে সহায়ক হবে। আগামী ছয় বছর এআই প্রযুক্তি কাজে লাগিয়ে আরও দ্রুত গতিতে উদ্ভাবনী সেবা চালু, পরিচালন দক্ষতা বৃদ্ধি, সেবার মান আরো সমৃদ্ধ করা ও দেশের ডিজিটাল রূপান্তরকে গতিশীল করতে পারবে গ্রামীণফোন; যা গ্রাহক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার হেড অব এরিকসন ডেভিড হেগারব্রো এ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর করেন।

বিশ্বব্যাপী ক্যাটালগ-ভিত্তিক চার্জিং এবং মিডিয়েশন সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে এই পার্টনারশিপ অন্যতম বৃহৎ একটি উদ্যোগ। এরিকসনের সফল মিডিয়েশনের ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে এই ব্যবস্থা যা গ্রামীণফোনের দৈনিক ৬শ’ কোটিরও বেশি ডাটা প্রসেস করতে সক্ষম। এই ব্যবস্থার মাধ্যমে গ্রামীণফোন নিজেদের ব্যবসা ও অপারেশন সাপোর্ট সিস্টেমের (ওএসএস/বিএসএস) সক্ষমতা বাড়াতে পারবে।

চুক্তির আওতায় এরিকসন অর্ডার কেয়ার এবং ক্যাটালগ ম্যানেজার-এর মতো নতুন সল্যুশন যুক্ত হবে; যা প্রতিষ্ঠানটির সেবা প্রদানের মানকে আধুনিকীকরণ ও ফাইভজির বাস্তবায়নে সহায়ক হবে। গ্রামীণফোনের নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালু রাখতে আইটি ম্যানেজড সার্ভিস প্রদান করবে এরিকসন। পাশাপাশি এআই-ভিত্তিক কার্যক্রম আরো বৃদ্ধি করবে গ্রামীণফোনের দক্ষতা।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “এরিকসনের অত্যাধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি গ্রামীণফোনের কার্যক্রমকে আরো গতিশীল করবে, ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবেএবং লক্ষ লক্ষ গ্রাহকের কাছে বিশ্বমানের সেবা প্রদানের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। সংযুক্তির ভবিষ্যত এবং ডিজিটাল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন এই চুক্তি, যা টেলিযোগাযোগ খাতে একটি বৈশ্বিক মানদণ্ড প্রতিষ্ঠা করবে।”

Reneta

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার হেড অব এরিকসন ডেভিড হেগারব্রো বলেন, “এই পার্টনারশিপ টেলিযোগাযোগ ব্যবস্থাপনায় চলমান সহযোগিতার একটি অন্যতম উদাহরণ। এআই দ্বারা পরিচালিত উন্নত ওএসএস/বিএসএস প্রযুক্তি এবং এরিকসন ম্যানেজড সার্ভিসেসের মাধ্যমে গ্রামীণফোন এবং এর গ্রাহকদের আগামী ছয় বছর কাঙ্ক্ষিত সেবা প্রদান করবে এরিকসন।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী (অব) উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে এরিকসন লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এবং হেড অব এমএ সাউথ ইস্ট এশিয়া ওশেনিয়া এবং ইন্ডিয়া অব এরিকসন লিমিটেড আন্দ্রেস ভিসেন্টে, গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) ড. নিরঞ্জন শ্রীনিবাসন, চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাটসহ গ্রামীণফোন ও এরিকসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআই-ভিত্তিক প্রযুক্তিএরিকসনগ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

মার্চ ৩, ২০২৬

ভিআইপি প্রটোকল না থাকায় রাজধানীতে বেড়েছে যানবাহনের গতি

মার্চ ৩, ২০২৬

মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫’র বেশি বয়সিদের ২৫ শতাংশ ভাড়া ছাড়

মার্চ ৩, ২০২৬

আমি কী বানিয়েছি সেটা দেখতে হলে এলেও ‘প্রেশার কুকার’ হিট হবে

মার্চ ৩, ২০২৬

চ্যাম্পিয়ন চীনকে দুই গোলের বেশি দিতে দেয়নি বাংলাদেশ

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT