চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের শিক্ষা ব্যবস্থা রূপান্তরে অবদান রাখবে গ্রামীণ ইউনিভার্সিটি: ড. ইউনূস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A

দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রামীণ ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রূপান্তরে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ৯ মার্চ ইউনূস সেন্টারে অনুষ্ঠিত গ্রামীণ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের পঞ্চম সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও শিক্ষার্থী এবং সমাজসেবায় বিশ্ববিদ্যালয়টিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে সচল করার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বলা হয়, গ্রামীণ ইউনিভার্সিটির লক্ষ্য হলো একটি অনন্য, সমাজকেন্দ্রিক ও উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যা বাস্তব সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধারণা, নেতৃত্ব ও সমাধান তৈরিতে নিবেদিত থাকবে।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা সেই দিনের প্রতীক্ষায় আছি, যখন গ্রামীণ ইউনিভার্সিটি তার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থার রূপান্তরে অবদান রাখবে।

২০২৫ সালের ১৭ মার্চ শিক্ষা মন্ত্রণালয় ২২ শর্তে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা গ্রামীণ ট্রাস্ট এ ইউনিভার্সিটির জন্য আবেদন করে। এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।

Reneta

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে গ্রামীণ ইউনিভার্সিটিকে দেওয়া শর্তের মধ্যে আছে সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত ইউনিভার্সিটির কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ ও এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। এছাড়া ইউনিভার্সিটির নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যে কোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে। এ রকম ২২টি শর্ত তাদের মানতে হবে।

গ্রামীণ বিশ্ববিদ্যালয় গত বছরের আগস্টে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করে। প্রথম ধাপে পাঁচটি অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসগ্রামীণ ইউনিভার্সিটিট্রাস্টি বোর্ডের সভাশিক্ষাব্যবস্থা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT