রমজান মাসে যাতে পণ্যের দাম বেড়ে না যায় সে জন্য সরকার সতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, বাজারে সব ধরনের পণ্যের জোগান নিশ্চিত করতে এরই মধ্যে কাজ শেষ হয়েছে।
শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, চাল, তেল, চিনিসহ প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট নেই। দাম নিয়ন্ত্রণে সমন্বয় কমিটি করা হচ্ছে।
মজুতকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেটা দেখছে। আমরাও আমাদের সাধ্য মতো চেষ্টা করছি।


