মধ্যপ্রাচ্য সঙ্কটে থাকা প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষায় সব ধরণের পদক্ষেপ নেবে বাংলাদেশ। আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে দু’জন প্রবাসী বাংলাদেশ মারা গেছেন তাদের মরদেহ দেশে আনতে সহযোগিতা করবে সরকার। ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানাতে মন্ত্রী বলেন, যুদ্ধ নয়, আলোচনায় সমাধান চায় ঢাকা। মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক আটকে পরা বাংলাদেশিরা যেনো সঙ্কটে না পরে সে ব্যবস্থা নেবে সরকার।






