জ্বালানি সংকট মেটাতে বাংলাদেশ-ভারত পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
রোববার (৮ মার্চ) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এই পাইপলাইনের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চায় ঢাকা।
তবে বিদ্যমান চুক্তি অনুযায়ী ভারতের নুমালিগড্ রিফাইনারী থেকে বছরে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আনার কথা থাকলেও সাম্প্রতিক ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে তা বন্ধ ছিল।







