চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট কুকুরছানা হত্যায় মামলায় সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, পাবনা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বস্তাবন্দী করে আটটি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ৩ ডিসেম্বর, গভীর রাতে ঈশ্বরদীর ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ৭ ধারায় মামলা করেন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনকে একমাত্র আসামি করা হয়।

নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলা হয়, তারা সেদিনই কোয়ার্টার ছাড়েন। পরে গার্লস স্কুলের পাশে নতুন বাসা ভাড়া নিলে রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নিশি খাতুনকে গ্রেপ্তার করে।

গত রোববার ৩০ নভেম্বর সন্ধ্যার পর উপজেলা চত্বরের গেজেটেড ভবনে বসবাসরত কর্মকর্তা নয়নের স্ত্রী নিশি খাতুন কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।

Reneta

ইউএনবি জানায়, ছানাগুলো নিখোঁজ হওয়ার পর মা কুকুরটি সারারাত আবাসিক এলাকা ও অফিসার্স ক্লাবের বিভিন্ন বাসাবাড়িতে চিৎকার করে ছোটাছুটি করে এবং খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। সচরাচর ছানাগুলো ইউএনও’র বাসভবনের সিঁড়ির নিচে থাকত।

ইউএনও’র বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বলেন, সোমবার সকালে নয়ন স্যার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি জানেন না। তখন তার ছেলে বলে, তার মা ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। পরে আমরা পুকুরে গিয়ে ভাসমান বস্তা দেখি। সেটি খুলে আটটি মৃত কুকুরছানা পাওয়া যায়।

মৃত ছানাগুলোকে দেখে মা কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মীরা তাকে চিকিৎসা দেন এবং ঘুমের ইনজেকশন দেয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বিষয়টিকে ‘অমানবিক’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ‘অ্যানিমেল অ্যাক্টিভিস্ট’ কমিটির একটি তদন্ত দল ঈশ্বরদীতে গিয়ে তদন্ত কাজ শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আট কুকুরছানামামলাসরকারি কর্মকর্তাস্ত্রী গ্রেপ্তারহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ, উগ্র ডানপন্থার বিরুদ্ধে ঐতিহাসিক মিছিল

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে হুথি হুমকি, বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধাক্কার আশঙ্কা

মার্চ ২৯, ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

মার্চ ২৯, ২০২৬
বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, লাখো মানুষের সমাগম

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT