চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা পাচার ও কারখানা বন্ধের কারণ জানালেন নৌ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ন ০২, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ, রাজশাহী
A A

শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে কিছু ব্যক্তি শুধু মাত্র টাকা পাচার ও ব্যাংক ঋণের অপব্যবহার করেছেন ফলে বন্ধ হয়ে যাচ্ছে কারখানা, দাবি করেছেন সরকারের নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকার নয়, দায়ি তারা যারা শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই দেশ ছেড়ে পালিয়েছেন।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় সভা ও শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নৌ উপদেষ্টা বলেছেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা-পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়ে টাকা পাচার করেছে এবং শ্রমিকদের মজুরি দিতে পারছে না, তারা এখন দেশ থেকে পালিয়ে আছে। এ কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এর জন্য সরকার দায়ি নয়।

তিনি আরও বলেন, যেসব কারখানা ভালোভাবে চলছে, তাদের রপ্তানি সাত থেকে আট শতাংশ বেড়েছে। ভালো মালিকরা এখনো দেশে রয়েছেন এবং শ্রমিকদের যথাযথভাবে দেখভাল করছেন, ভালো ব্যবসাও করছেন।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকরা আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতে পারে—এটা তার সাংবিধানিক অধিকার।

এর আগে একই ইনস্টিটিউটে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন উপদেষ্টা। সেখানে চা বাগানের শ্রমিকদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, চা বাগানে শৌচাগার না থাকা অত্যন্ত অমানবিক। এর ফলে নারী শ্রমিকরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন, অনেকের ক্যান্সার পর্যন্ত হচ্ছে। এমনকি সেখানে নিরাপদ খাবার পানিও মিলছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারখানানৌ উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT