সরকার বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে।







