বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার হামলা-মামলার পাশাপাশি সমাবেশে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে ডিজিটাল নির্যাতন শুরু করেছে। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে, প্রতিবাদের গতি ততই তীব্র হবে।







