ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার ২ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। তিনি সরে যাওয়ার পর প্রোভিসি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ববি হাজ্জাজ আরও জানান, একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মান বজায় রেখেই নতুন উপাচার্য নিয়োগ দেয়া হবে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।







