চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবালয়ে সরকারি খাল ভরাট করে দখল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, মানিকগঞ্জ
A A

মানিকগঞ্জের শিবালয়ে সরকারি খাল ভরাট ও দখলের অভিযোগ উঠেছে। শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে শাকরাইল মৌজা এলাকায় সরকারি খাল প্রভাবশালী ব্যক্তিরা ভরাট করছেন। খাল ভরাট করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করছে স্থানীয় ব্যক্তিরা। সেখানে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে দোকান-পাট। এলাকার মানুষ এক দশক আগেও নৌকায় মালামাল নিয়ে এই খাল দিয়ে হাট-বাজারে যেতেন। পার্শ্ববর্তী এলাকার মাঝিরা নৌকা ও ট্রলার নিয়ে ঘিওর, বরংগাইল, উথলি হাটে যেতেন। এক সময়ের স্রোতধারা খালটি এখন মৃতপ্রায়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত চওড়া খালটির অধিকাংশ জায়গা ব্যক্তি উদ্যোগে ভরাট করা হয়ে গেছে। অবৈধভাবে খালের অংশ দখল করে মুদি দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় মোবারক হোসেন নামে এক ব্যক্তি। স্থানীয় স্কুল মাস্টার শের আলী খাল ভরাট করে শাক-সবজি চাষাবাদ করছে। অন্য ব্যক্তিরা খাল ভরাট করে অধিকাংশ খাল নিজেদের দখলে রেখেছে। কেউ গরুর গোয়াল ঘর তুলেছে, কেউ মুদির দোকান তুলছে। যারা ভরাট করতে পারেনি তারা খাল নিজেদের অংশ বলে দাবি করছে। এখন তারা সরকারি খালের সব জায়গা দখলে নিয়ে অন্যপক্ষের ব্যক্তি মালিকানা পুকুর পাড় দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে ভুক্তভোগীরা গত ৫ নভেম্বর মানিকগঞ্জ জজ কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীগণ হলেন, মো. সাঈদ মিয়া, রাহিমা বেগম, মিতা হক, মো. আব্দুল মান্নান মৌল্লিক ও মোবারক হোসেন।

এ প্রেক্ষিতে এলাকাবাসীর অভিযোগ সরকারি খাল কোনোভাবে ভরাট করে ব্যক্তি ভোগ দখলের সুযোগ দেয়া যাবে না। তারা এসব সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। খাল ভরাটে শুধু জমি দখল নয় পরিবেশ বিপর্যয়ও ঘটে। বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে রাস্তাঘাট ভেঙ্গে যায়। বর্ষা মৌসুমে সাধারণ মানুষসহ স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচলে কষ্ট হয়। কর্দমাক্ত রাস্তার কারণে কৃষকের মালামাল পরিবহন অসম্ভব হয়ে যায়। বয়স্ক রোগী ও প্রসূতি নারীদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে সমস্যা হয়। বেদখল ও ভরাট হওয়া খাল উদ্ধার করে সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালভরাটশিবালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT