চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খান ইস্যুতে মুখোমুখি সরকার ও আদালত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ১২, মে ২০২৩
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’র করা একটি মামলায় ইমরান খানের গ্রেপ্তার বহাল রেখেছে সরকার। এদিকে তার কারাবাসকে বাতিল ঘোষণা করেছে দেশটির আদালত। সরকার এবং আদালতের এমন সিদ্ধান্ত আসন্ন দিনগুলোতে পাকিস্তানে চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিমকোর্ট ইমরান খানের কারাবাস বাতিল ঘোষণা করে জানিয়েছে, আদালত অঞ্চল থেকে কাউকে গ্রেপ্তার করাটা আইন বহির্ভূত। এই ঘোষণার সাথে সাথে তাকে মুক্তির আদেশও দিয়েছে আদালত।

ইমরান খানকে গত মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় কথিত দুর্নীতির তদন্তের জন্য পাকিস্তানের ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) নির্দেশে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এসময় তার বিরুদ্ধে চলমান দুটি মামলার হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন। আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা আইন বহির্ভূত জানিয়ে ইমরান খানকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।

তবে আদালতের এমন নির্দেশ সত্ত্বেও এখনও মুক্তি পাননি পিটিআই নেতা ইমরান খান। গ্রেপ্তারের পর এই প্রথম কঠোর নিরাপত্তার মধ্যে আজ বেলা ১১টায় ইসলামাবাদ হাইকোর্টে প্রাক-গ্রেপ্তার জামিনের জন্য হাজির হতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ।

ইমরান খান আজ আদালতের কাছে গ্রেফতার-পূর্ব জামিন চাইবেন এবং ইসলামাবাদ আদালতের বাইরে বক্তৃতা দেবেন। তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই উপলক্ষে একটি সমাবেশ ঘোষণা করেছে এবং সমর্থকদের আদালতের কাছে জড়ো হতে বলেছে।

তবে আজ আদালতে যাওয়ার পর পিটিআই নেতা ইমরান খান মুক্তি পাবেন কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তার গ্রেপ্তারের সাথে সেনাবাহিনী এবং শেহবাজ শরীফ সরকার জড়িত আছে বলে অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সমর্থকরা।

Reneta

পাকিস্তানের তুমুল জনপ্রিয় নেতা ইমরান খান ইস্যুতে দেশটির আদালত এবং সরকারের এমন বিপরীত অবস্থান দেশটিতে চলমান বিক্ষোভ, সংঘর্ষ, অস্থিরতা এবং আসন্ন জাতীয় নির্বাচন পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটাই দেখার বিষয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানইমরান খানের গ্রেপ্তারতেহরিক-ই-ইনসাফপাকিস্তানপিটিআইশেহবাজ শরীফ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT