চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টের রেকর্ড ভাঙা কে এই ১৮ বর্ষী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

উসাইন বোল্টের উত্তরসূরি ভাবা হচ্ছিল তাকে। অনেকদিন ধরেই আলোচনায়। কিন্তু এবার যা করলেন, তাতে কিংবদন্তি বোল্টকেও পেছনে ফেলেছেন ১৮ বর্ষী অস্ট্রেলিয়ান স্প্রিন্টার গাউট গাউট।

সিডনি অলিম্পিক পার্কে রোববার অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারের দৌড়ে ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন গাউট। এই টাইমিংয়ের মাধ্যমে কেবল নিজের জাতীয় রেকর্ডই ভাঙেননি, একই বয়সের মধ্যে করা বোল্টের রেকর্ডও ভেঙে দিয়েছেন।

তবে ২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যামাইকান বোল্টের ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড এখনও অক্ষত আছে। গাউট ভেঙেছেন অনূর্ধ্ব-২৩ বছর বিভাগে বোল্টের করা রেকর্ড। গাউটের বয়সে বোল্টের সেরা টাইমিং ছিল ১৯.৯৩।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে খবর, গাউটের ১৯.৬৭ সেকেন্ড অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড, আর অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের মধ্যে দ্বিতীয় সেরা। ২০ বা তার কম বয়সীদের মধ্যে সবচেয়ে দ্রুততম ১৯.৪৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ের রেকর্ড যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, ২০২২ সালে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্ম নেয়া গাউট গতবছর ১৯.৮৪ সেকেন্ডে ২০০ মিটার ছুঁয়েছিলেন। রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত গাউট বলেছেন, ‘আমি মাত্র ১৮ বছরে পা দিয়েছি। আমার বিশ্বাস আরও দ্রুত দৌড়াতে পারব। আমার লক্ষ্য এখন নিয়মিত ২০ সেকেন্ডের নিচে টাইমিং বজায় রাখা।’

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে যখন বোল্ট প্রথম সোনা জেতেন, তার ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ১৯.৬৭ সেকেন্ড। অর্থাৎ, গাউট ঠিক সেই উচ্চতায় পৌঁছে গেছেন যেখানে বোল্ট তার অলিম্পিক আধিপত্য শুরুর ঠিক আগে ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপগাউটজ্যামাইকাবোল্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের জরুরি টিকা দেওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু

এপ্রিল ১২, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে ১১ দলের মতবিনিময়

এপ্রিল ১২, ২০২৬

সংরক্ষিত নারী আসন: শেষ দিনে বিএনপিতে মনোনয়ন জমার হিড়িক

এপ্রিল ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই শেষে বিল আকারে উপস্থাপন করা হবে

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় পীর হত্যা: হামলা ছিল পূর্বপরিকল্পিত, হামলায় নেতৃত্বে যারা

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT