চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পর সোনালি মুরগির দামে ঝাঁপ, স্থিতিশীল নিত্যপণ্যের বাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদের পর রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়েছে সোনালি মুরগির দাম। কেজিপ্রতি প্রায় ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই মুরগির দাম। তবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের অস্থিরতা নেই; চাল, ডাল, পেঁয়াজ-রসুন ও শাকসবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

রাজধানীর উত্তরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদের পর সরবরাহ কমে যাওয়ায় সোনালি মুরগির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪৩০ থেকে ৪৪০ টাকায়। যদিও কিছু বাজারে এটি ৩৬০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।

অন্যদিকে ব্রয়লার মুরগির দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। এছাড়া লেয়ার মুরগি ৩২০ টাকা, পাকিস্তানি মুরগি ৩৯০ টাকা এবং দেশি মুরগি আকারভেদে ৫৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, বাজারে মুরগির সরবরাহ কিছুটা কম থাকলেও চাহিদা অনুযায়ী দাম স্থিতিশীল রয়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগির সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে এর দাম কমেছে। মাংসের বাজারে গরুর মাংস মানভেদে ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি।

মাছের বাজারে সরবরাহ কিছুটা কম থাকলেও দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা জানান, ঈদের পর মাছের আমদানি কম থাকায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে চাহিদা সীমিত থাকায় দাম বাড়েনি।

বর্তমানে রুই মাছ কেজিপ্রতি ৩৫০ থেকে ৪২০ টাকা, কাতলা ৩২০ থেকে ৩৮০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২৫০ টাকা এবং শিং-মাগুর ৫৫০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কই মাছ ৩০০ থেকে ৬০০ টাকা এবং বোয়াল-চিতলসহ বড় মাছ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

Reneta

অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০-৩৫০ টাকা, কাঁচকি ৪৫০-৫০০ টাকা, মলা ৩০০-৩৫০ টাকা, পাবদা ৩০০-৬০০ টাকা এবং গলদা চিংড়ি ৬৫০-৭৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এদিকে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, গত এক সপ্তাহে রাজধানীর বাজারে চাল, আটা, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, মুরগি ও বিভিন্ন সবজিসহ অন্তত ১০টি পণ্যের দাম কমেছে। টিসিবির তথ্য অনুযায়ী, মোটা চালের দাম প্রায় ৪ দশমিক ৫৪ শতাংশ কমে বর্তমানে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত আটার দাম কেজিতে ৫ টাকা কমে এখন ৫০ থেকে ৬০ টাকায় নেমেছে। তবে সরু ও মাঝারি মানের চালের দাম অপরিবর্তিত রয়েছে।

পেঁয়াজের দামও নিম্নমুখী। দেশি পেঁয়াজ ৩০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহের ব্যবধানে প্রায় ৬ দশমিক ২৫ শতাংশ কম। এছাড়া আমদানিকৃত রসুনের দাম ৯ শতাংশ এবং আদার দাম প্রায় ৩ শতাংশ কমেছে। সবজির বাজারে সবচেয়ে বেশি দাম কমেছে কাঁচামরিচের। গত সপ্তাহে ১৬০ টাকা ছাড়ানো কাঁচামরিচ এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি লেবু ও বেগুনের দামও কমেছে।

ডালের বাজারে দেখা গেছে মিশ্র প্রবণতা। ছোট দানার মশুর ডালের দাম কমলেও বড় দানার মশুর ডালের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে বড় দানার মশুর ডাল ৯০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ভোজ্যতেলের বাজারে গত এক মাসে কিছুটা দাম বাড়লেও গত সপ্তাহে নতুন করে আর কোনো বৃদ্ধি হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল ফিতরদামবাজারসোনালি মুরগিরস্থিতিশীল নিত্যপণ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল ‘বনলতা এক্সপ্রেস’!

মার্চ ২৭, ২০২৬

পদ্মা নদীতে বাস পড়ে নিখোঁজদের খোঁজে আবারও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস

মার্চ ২৭, ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথ

মার্চ ২৭, ২০২৬

কোচের আস্থায় না থাকলেও সতীর্থকে পাশে পাচ্ছেন নেইমার

মার্চ ২৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT