চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বেড়েছে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ন ২৩, জুলাই ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, বুধবার (২৩ জুলাই) থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৪ টাকা, নতুন দর ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরিতে ৮৫২ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৭৩৫ টাকা, নতুন দাম ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রূপার প্রতি ভরি বিক্রি হবে ২ হাজার ৮১১ টাকায়।
২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা।

স্বর্ণের দাম বৃদ্ধির এ ধারা সাম্প্রতিক মাসগুলোতে বেশ ঘন ঘন দেখা যাচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য চাপ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Jui  Banner Campaign
ট্যাগ: বাজুসবাংলাদেশ জুয়েলার্স সমিতিমূল্য বৃদ্ধিস্বর্ণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও  জাতীয়  নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT