টানা সাত দফা দাম কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
অন্যান্য ক্যারেটের নতুন দাম নির্ধারিত হয়েছে ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা। এর আগে, ২৭ মার্চ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায় বিক্রি হচ্ছিল। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
অন্যদিকে, রুপার দাম কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে।








