দেশের স্বর্ণবাজারে অস্থিরতা চলছেই। দাম কমানোর ২৪ ঘণ্টার মধ্যে আবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ (৬ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০টার সময় নতুন দাম কার্যকর ঘোষণা করা হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৬২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল একই ভরির দাম ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারিত হয়েছে।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে।








