চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে পতন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ন ০১, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও কমেছে, যা দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছরে আরেক দফা সুদের হার কমাবে কি না—এই অনিশ্চয়তার কারণে শুক্রবার (১ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছে।

মার্কিন সময় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৪,০০১ দশমিক ৭৪ ডলার, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ছয় শতাংশ কম। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৯৯৬ দশমিক ৫ ডলারে স্থির হয়েছে। যদিও মাসজুড়ে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে তিন দশমিক সাত শতাংশ।

মার্কিন ডলার সূচক বর্তমানে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে, যার ফলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়েছে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। গত ২০ অক্টোবর প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছে ইতিহাসের সর্বোচ্চ অবস্থান স্পর্শ করেছিল।

অন্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। শুক্রবার রুপার দাম শূন্য দশমিক চার শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪৮ দশমিক ৭৩ ডলার। প্লাটিনামের দাম এক দশমিক সাত শতাংশ কমে ১,৫৮৩ দশমিক ৪১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে ১,৪৪০ দশমিক ০২ ডলারে নেমেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: স্বর্ণের দাম
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT