চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববাজারে আবারো কমেছে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারো কমেছে। মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হওয়ায় এবং সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে চাপ পড়ছে। যার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

মঙ্গলবার বিকেল ২টা ৩৯ মিনিটে (বাংলাদেশ সময়) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ৯৯৬ দশমিক ৬৮ ডলারে হয়। ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭ দশমিক ৭০ ডলার হয়েছে।

এদিকে বিনিয়োগকারীরা সুদের হার কমবে কিনা এ বিষয়ে জানতে এই সপ্তাহে মার্কিন অর্থনৈতিক নতুন ঘোষণার জন্য অপেক্ষা করছেন।

সুইসকোট ব্যাংকের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, স্বর্ণ এখন ৪ হাজার ডলারের কাছাকাছি স্থিতিশীল আছে। পরবর্তী কয়েক সপ্তাহে দাম বাড়বে নাকি আরও কমবে, সেটিই এখন দেখার বিষয়।

তিনি আরও বলেন, মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হওয়ায় এবং সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে চাপ পড়ছে। এছাড়া বন্ডের মুনাফা বেড়ে যাওয়া দাম কমার আরেকটি কারণ।

Reneta

মার্কিন ডলার সূচক গত তিন মাসের সর্বোচ্চ হওয়ার পর কিছুটা দুর্বল হয়েছে। এতে অন্যান্য মুদ্রায় স্বর্ণের দাম কিছুটা কমে গেছে। অন্যদিকে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা সোমবারের সর্বোচ্চ স্তর থেকে কিছুটা কমে গেছে।

সম্প্রতি ফেডারেল রিজার্ভ চলতি বছরের দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন এ বছর সুদের হার আরও কমবে কিনা তা নিশ্চিত না।

ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ আরও একবার সুদের হার কমাতে পারে। সুদের হার কমে ৬৫ শতাংশ হতে পারে, যা আগে ৯০ শতাংশের বেশি ছিল।

বিশ্লেষকেরা বলছেন, নিম্ন সুদের হার ও অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে সাধারণত স্বর্ণের দাম বাড়ে। সবাই এখন আগামী বুধবার প্রকাশিতব্য মার্কিন কর্মসংস্থান তথ্য ও আইএসএম পিএমআই রিপোর্টের দিকে নজর রাখছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৫৩ শতাংশ। তবে গত ২০ অক্টোবরের আগে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলার ছিল। এরপর থেকে প্রায় ৪০০ ডলার কমেছে।

সিটি ইনডেক্সের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, গত কয়েক সপ্তাহে স্বর্ণের কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল স্তর ভেঙে গেছে। তবে স্বর্ণের দাম ৪ হাজার ডলার অতিক্রম করার পরই বিক্রির চাপ বেড়েছে।

অন্যদিকে, স্পট সিলভার আউন্সপ্রতি ৪৮ দশমিক শূন্য চার ডলারে স্থিতিশীল ছিল। প্লাটিনাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫৬১ দশমিক ১৫ ডলার হয়েছে এবং প্যালাডিয়াম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৪১৭ দশমিক শূন্য ২ ডলারে পৌঁছায়।

দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: পতনবিশ্ববাজারস্বর্ণের দাম
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT