চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানড্যান্স কোল্যাবের স্কলারশিপ পেলেন গোলাম রাব্বানী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্ন পূরণের জন্য হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড প্রতিষ্ঠা করেছিলেন সানড্যান্স ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে প্রতিবছর বিখ্যাত সানড্যান্স ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র নির্মাণে অধিকতর জ্ঞান অর্জনের জন্য ১ বছরের স্কলারশিপ পেয়েছেন নির্মাতা গোলাম রাব্বানী।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজিত দ্বিতীয় ফিল্ম ল্যাবে অংশগ্রহণকারী তিনজনকে এই স্কলারশিপ দেওয়া হয়েছে। অন্য দুজনের মধ্যে সিংম্যাউ মার্মা চলচ্চিত্র নির্মাণ ও জহিরুল ইসলাম কচি চিত্রনাট্য বিষয়ে স্কলারশিপ পেয়েছেন।

এই স্কলারশিপের আওতায় আগামী এক বছর গোলাম রাব্বানী সানড্যান্স কোল্যাবের আন্তর্জাতিক ফিল্ম প্রফেশনালদের সাথে যুক্ত থেকে নিজের নতুন প্রজেক্ট ডেভেলপ করবেন এবং কোর্স শেষে সনদপত্র অর্জন করবেন।

গোলাম রাব্বানী বলেন, ‘শিক্ষা বিষয়টাকে আমি নলেজ শেয়ারিং হিসেবে দেখি। নিজেকে সব সময় শূন্য রাখি নতুন কিছু শেখার লোভে। সিনেমা বিষয়ক এই স্কলারশিপ আমার সিনেমা জার্নিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা রাখছি। ধন্যবাদ আমার ফিল্মস্কুল আইএএফএমকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।’

সিনেমা নির্মাণ করে এরই মধ্যে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন গোলাম রাব্বানী। তার প্রথম চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল ম্যানশন সম্মাননা পায়। এছাড়া ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করে।

সর্বশেষ তার যৌথ নির্মাণে ‘নিশি’ চলচ্চিত্রটি গ্রিন অস্কার খ্যাত এমা অ্যাওয়ার্ড জয় করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো চলচ্চিত্র এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোলাম রাব্বানীলিড বিনোদনসানড্যান্স কোল্যাবসানড্যান্স ফিল্ম ফেস্টস্কলারশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT