চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুবে মৃত্যু প্রতিরোধের বৈশ্বিক সম্মেলন শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডুবে-মৃত্যু প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগ জোরদার করতে মিশরের শার্ম আল-শেখে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড কনফারেন্স অন ড্রাউনিং প্রিভেনশন (ডব্লিউসিডিপি) ২০২৫’। তিন দিনব্যাপী এ সম্মেলন স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি হোটেলে শুরু হয়েছে। সম্মেলনে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

এবারের সম্মেলনের সহ-আয়োজক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। আয়োজনে রয়েছে ইন্টারন্যাশনাল লাইফ সেভিং ফেডারেশন (আইএলএফ) এবং ইজিপশিয়ান ডাইভিং অ্যান্ড লাইফ সেভিং ফেডারেশন (ইডিএলএফ)।

সম্মেলনকে ঘিরে ১৩ থেকে বিভিন্ন প্রাক-সম্মেলন কর্মশালা, প্রশিক্ষণ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনটিউবেটর (জিএইচএআই) ‘দ্য আনটোল্ড স্টোরি অব ড্রাউনিং প্রিভেনশন: এ ওয়ার্কশপ ফর জার্নালিস্ট’ এর আয়োজন করে। ১৯ ও ২০ নভেম্বর এ ওয়ার্কশপ হয়।

ডাব্লিউএইচও- এর তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে ৩ লাখ মানুষ ডুবে প্রাণ হারান। এর মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশের সংখ্যা বেশি। সচেতনতার অভাব, নিরাপদ অবকাঠামোর ঘাটতি এবং জরুরি উদ্ধারব্যবস্থায় দুর্বলতা এই মৃত্যুহার কমাতে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্মেলনে বিভিন্ন দেশের ডেটা, গবেষণা, সফলতা ও চ্যালেঞ্জ তুলে ধরা হবে। আলোচনা হবে সাঁতার শিক্ষা, পানি-নিরাপত্তা, উদ্ধার ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, প্রযুক্তি ও নীতি বাস্তবায়ন নিয়ে।

Reneta

প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে এমন বড় আকারের বৈশ্বিক পানি-নিরাপত্তা সম্মেলন আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা, উপকূলীয় ঝুঁকি ও পর্যটনকেন্দ্রিক সমুদ্রসৈকত—সব মিলিয়ে এ অঞ্চলে ডুবে-মৃত্যুর ঝুঁকি বাড়ছে। ফলে শার্ম আল-শেখের এই আয়োজনকে সময়োপযোগী হিসেবে দেখছেন তারা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইজিপশিয়ান ডাইভিং অ্যান্ড লাইফ সেভিং ফেডারেশনের প্রেসিডেন্ট সায়েফ আর সাজলি, ইন্টারন্যাশনাল লাইফ সেভিং ফেডারেশনের প্রেসিডেন্ট গ্রাহাম ফোর্ড, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডেভিড মিডিংসসহ অংশ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সম্মেলনে ড্রোনভিত্তিক উদ্ধার প্রযুক্তি, স্মার্ট সেন্সর, এআই-নির্ভর মনিটরিংসহ নতুন উদ্ভাবনও তুলে ধরা হবে। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ডে-কেয়ার, পানি প্রবেশে ব্যারিয়ারের মতো কম খরচে কার্যকর সমাধানগুলোও আলোচনায় আসবে।

বিশেষজ্ঞদের মতে, এ সম্মেলন ডুবে-মৃত্যু প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিক নির্দেশনা, অভিজ্ঞতা বিনিময় ও নীতি প্রণয়নে এই আয়োজন একটি বড় সুযোগ তৈরি করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্ল্ড কনফারেন্স অন ড্রাউনিং প্রিভেনশন (ডব্লিউসিডিপি) ২০২৫ডুবে মৃত্যু প্রতিরোধবৈশ্বিক সম্মেলনমিশর
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে মেয়েদের প্রথম বিপিএল শুরু জুলাইতে

মার্চ ১১, ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোটায়: আইনমন্ত্রী

মার্চ ১১, ২০২৬

ব্যাংক কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

মার্চ ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

মার্চ ১১, ২০২৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT