চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের রেকর্ডের দিনে ইংল্যান্ডের শুরুতে বিপর্যয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ পূর্বাহ্ন ০৪, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিডতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল শুভমন গিলের। ওই টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন গিল, তবে হেরেছিল ভারত। এবার দ্বিতীয় টেস্টে নেমে করলেন ডাবল সেঞ্চুরি, গড়লেন আরও অনেক রেকর্ড। এজবাস্টনের দুই দিন গিলময় করে নিয়েছেন এ তারকা ব্যাটার। শেষ বিকেলে আউট হলেও ইতিহাসের পাতায় লিখে নিয়েছেন তার নাম। 

প্রায় দুই দিন ব্যাট করে ৫৮৭ রানে অলআউট হয়েছে ভারত। রেকর্ডময় ২৬৯ রানের ইনিংস খেলেছেন গিল। এছাড়া যশ্বী জয়সওয়াল ৮৭, রবীন্দ্র জাদেজা ৮৯ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের শোয়েব বশির ৩টি ও ক্রিস ওকস এবং জশ টাং ২টি করে উইকেট নিয়েছেন।

বড় রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। কোনো রান যোগ করার আগেই বিদায় নেন বেন ডাকেট ও ওলি পোপ। জ্যাক ক্রোলি ১৯ রান করার পর বিপর্যয় সামাল দেন জো রুট ও হ্যারি ব্রুক। তৃতীয় সকালে ব্যাটে নামবেন এ দুই ব্যাটার।

২৬৯ করে ভারতীয় অধিনায়ক হিসেবে অনেকগুলো রেকর্ড গড়েছেন শুভমন গিল। এক নজরে দেখে নেয়া যাক তার রেকর্ডগুলো-

ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দখলে। গিল সেই রেকর্ড নিজের করে নিয়েছেন। ১৯৯০ সালের ওল্ড ট্র্যাফোর্ডে ২৪৩ বলে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গিলের আগে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন কেবল সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। ১৯৭৯ সালে ওভালে ম্যাচের চতুর্থ ইনিংসে ৪৪৩ বলে ২২১ রান করেন গাভাস্কার। একই মাঠে ২০০২ সালে ৪৬৮ বলে ২১৭ রানের ইনিংস খেলেন দ্রাবিড়। তৃতীয় খেলোয়াড় এখন গিল।

Reneta

টেস্টে ডাবল সেঞ্চুরি করা ভারতের ষষ্ঠ অধিনায়ক গিল। তার মতো একটি করে ডাবল সেঞ্চুরি আছে মনসুর আলি খান পাতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও মাহেন্দ্র সিং ধোনির। কোহলির আছে সাতটি যা কোনো অধিনায়কের বিশ্ব রেকর্ড।

টেস্ট ও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি, এমন কীর্তি গড়া ইতিহাসের তিন ক্রিকেটারের একজন গিল। বাকি দুজন গেইল ও রোহিত।

বিদেশি অধিনায়কদের মধ্যে গিলের ২৬৯ রানের ইনিংসটি ‍তৃতীয়। সর্বোচ্চ ইনিংসটি অস্ট্রেলিয়ার বব সিম্পসনের ৩১১, সাউথ আফ্রিকার গ্রায়েম স্মিথের ২৭৭।

ভারতের হয়ে দেশের বাইরে তৃতীয় সর্বোচ্চ ইনিংস এখন গিলের। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতানে শেবাগের ৩০৯ ও রাওয়ালপিন্ডিতে রাহুল দ্রাবিড়ের ২৭০ শীর্ষ দুইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজহারউদ্দিনগাভাস্কারগিলদ্রাবিড়ভারতলিড স্পোর্টসশেভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজের পর এবার বাব এল-মান্দেবে নতুন অস্থিরতার আশঙ্কা

মার্চ ২০, ২০২৬

নাটোরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫

মার্চ ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

মার্চ ২০, ২০২৬

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

মার্চ ২০, ২০২৬
ছবি:  প্রতিনিধি।

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদ

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT