চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকদফা বেতন কমাচ্ছেন পিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আরও একটি মৌসুম শুরুর অপেক্ষায় বার্সা। চলতি দলবদলে ন্যু ক্যাম্পে খুঁটি গেড়েছেন লেভান্ডোভস্কি-রাফিনহা-কৌন্ডের মতো তারকারা। সেজন্য ঢালতে হয়েছে কাড়িকাড়ি অর্থ। লা লিগাসহ চ্যাম্পিয়ন্স লিগে রাজ করতে আরও কিছু ফুটবলার চান জাভি হার্নান্দেজ। বার্সার অর্থনৈতিক পরিস্থিতি আবার অতো ভালো নেই, জানা আছে জেরার্ড পিকের। তাই এগিয়ে এসেছেন। নতুন ফুটবলার দলে টানতে দ্বিতীয়বারের মতো পারিশ্রমিক কমাতে চলেছেন ৩৫ বর্ষী স্প্যানিয়ার্ড।

বার্সায় দীর্ঘ ক্যারিয়ার পিকের। ক্লাবের কোনো কিছুই তার অজানা নয়। সবার থেকে ভালোই জানেন অর্থনৈতিক কী হাল চলছে কাতালানদের। ক্লাবের সাথে তার সম্পর্ক যতটা না আর্থিক, তারচেয়েও বেশি আত্মিক। আগেও করোনায় অর্থনৈতিক বিপর্যস্ত বার্সাকে উদ্ধার করতে পারিশ্রমিকে ছাড় দিয়েছিলেন। এবার আরেকদফা এগিয়ে এসেছেন বেতন কমিয়ে বার্সাকে আলোর পথে নিতে।

শনিবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সা। তার আগেই ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে টানতে চান জাভি। কিন্তু টান পড়েছে টাকায়। নতুন খবর, জাভিকে সাহায্য করতে সবার আগে এগিয়ে এসেছেন পিকে। সাথে যোগ দিয়েছেন অধিনায়ক সার্জিও বুসকেটসও। বার্সা সভাপতি লাপোর্তা জানিয়েছেন, নতুন চুক্তি করাতে চেষ্টার ত্রুটি নেই ক্লাবের পক্ষ থেকে।

‘আমরা চুক্তিগুলো সম্পন্ন করতে সম্ভাব্য সবকিছু করছি। আমাদের যা করার ১৩ আগস্টের আগে করতে হবে। নতুন ফুটবলার দলে টানার ব্যাপারে আশাবাদী আমি।’

আলেক্সান্ডার-আর্নল্ডকে পেতে এখনও ৬৭ মিলিয়ন পাউন্ড প্রয়োজন বার্সার। ডি ইয়ংয়ের পাওনা ১৭ মিলিয়ন। বার্সা ছাড়তে চান না এই তরুণ। বার্সারও আগামীর ভাবনায় রয়েছেন তিনি। ফলে নতুন ফুটবলার টানতে বাড়তি অর্থের যোগান খুঁজছে ক্লাব। যার সুরাহা দিতে পিকে-বুসকেটস এগিয়ে এসেছেন পারিশ্রমিক কমাতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাভিপিকেবার্সাবুসকেটসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা দল

ইরানে সীমিত স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্চ ২৯, ২০২৬

ঈদের বিরতি শেষে আবারও শুরু সংসদ অধিবেশন

মার্চ ২৯, ২০২৬

নতুন ‘হ্যারি পটার’ ট্রেলারে ইন্টারনেট দুনিয়ায় ঝড়

মার্চ ২৯, ২০২৬

চারদিকে ‘চক্র ২’-এর প্রশংসা, সাফল্য উদযাপন

মার্চ ২৯, ২০২৬

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT