চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থ আত্মসাতের অভিযোগে আসিফ আকবরের নামে থানায় জিডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ২৪, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার রমনা থানায় আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা এই সাধারণ ডায়েরি করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান তথ্যটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

ডায়েরি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ মার্চ দুপুর ১২টার দিকে আসিফের অনুরোধে একটি বড় লেনদেন সম্পন্ন হয়। ডা. কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে গায়ককে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের একটি অংশ আসিফের স্ত্রী সালমা আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ সরাসরি নগদে দেওয়া হয়েছিল।

সালাহউদ্দিন ভূঞা দাবি করেন, অর্থ লেনদেনের পর আসিফ তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে আসিফ সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

রমনা থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ আকবর বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার এই সফরের উদ্দেশ্য নিয়ে আগে তেমন কিছু জানা না গেলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হঠাৎ জন্মদিনে যুক্তরাজ্যে আসিফ আকবরের উপস্থিতি এবং তাঁদের একসঙ্গে উদ্‌যাপনের এই ভিডিও ভক্ত-সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে
Reneta

একটি ভিডিওটিতে দেখা যায়, জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন উদ্‌যাপনে উপস্থিত ছিলেন আসিফ আকবর। কেক কাটার সময় দুজনকে একে অপরকে কেক খাইয়ে দিতেও দেখা যায়। এ সময় সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন আসিফ, যা নিয়ে অনলাইনে শুরু হয়েছে নানা আলোচনা।

গেল বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আসিফ আকবর। তিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনীত হয়ে চট্টগ্রাম বিভাগ থেকে এ পদে বিজয়ী হন এবং বর্তমানে বিসিবির বয়স-ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গানের জগতে ক্যারিয়ার গড়লেও আসিফ আকবর এক সময় ছিলেন পুরোদস্তুর ক্রিকেটার। নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে। আর কুমিল্লা লিগে খেলেছেন স্কুলজীবন থেকেই। নির্মাণ স্কুল ক্রিকেটে খেলেছেন কুমিল্লা জিলা স্কুলের হয়ে। আন্তঃকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থ আত্মসাৎআসিফ আকবরকণ্ঠশিল্পীথানায় জিডিবিসিবি পরিচালকরমনা থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT