বাংলাদেশ

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু

কাশিমপুর কারাগার, বাংলাদেশে একটি কারাগার প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশিমপুর কারাগার প্রবেশদ্বার, যেখানে বাংলাদেশের কারাগার কার্যক্রম পরিচালিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নজরুল ইসলাম (৩০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র সুপার সুব্রত কুমার বালা।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে হাই সিকিউরিটি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সিনিয়র সুপার সুব্রত কুমার বালা বলেন, নিহত নজরুলের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় ২০১৭ সালে ৩৬৪/৩০২/২০১ দণ্ডবিধি মামলা ছিল।

বিষয়:কাশিমপুর কারাগার
প্রতিবেদক

ফজলুল হক মোড়ল

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…