শান্তিপূর্ণ ভাবে চলছে গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সময়ের আগে থেকেই কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত।
আজ সকাল ৮ টায় শুরু হয়েছে গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্র ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে।
কেন্দ্রে কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। এগুলো ঢাকা থেকে মনিটরিং করা হবে। এতে ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন রয়েছে হিজড়া ভোটার।
নির্বাচনে মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।








