চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় আগামী আট সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A

সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি না হলে এবং ত্রাণ সহায়তা না পৌঁছালে আগামী আট সপ্তাহের মধ্যে যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

বিবিসি জানিয়েছে, বেশ কয়েকমাস সতর্কতার পর সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা এখন মানবসৃষ্ট দুর্ভিক্ষে পরিণত হচ্ছে। যদিও এই প্রতিবেদনকে সম্পূর্ণ অর্থহীন বলে দাবি করেছে ইসরায়েলের অর্থনীতি বিষয়ক মন্ত্রী নির বারকাত।

এই বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, ইসরায়েল গাজায় অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ইসরায়েলের এ অভিপ্রায় প্রমাণিত হলে তা হবে যুদ্ধাপরাধ।

শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির লক্ষণ দেখা যাচ্ছে

ভলকার তুর্ক বলেছেন, প্রমাণ পাওয়া গেছে যে ইসরায়েল সাহায্য সরবরাহের গতি কমিয়ে দিচ্ছে বা আটকে রেখেছে। তিনি গত ৭ অক্টোবর ইসরায়েলি বেসামরিক ও সৈন্যদের ওপর হামাসের হামলারও নিন্দা জানান। তিনি বলেন, লোকেদের সাহায্য সরবরাহ বন্ধ করার যে কোনও প্রচেষ্টার জন্য তাদের জবাবদিহিতার মুখে পড়তে হবে। তা সে যে পক্ষই হোক না কেন।

তিনি বলেন, আমাদের সমস্ত সহকর্মীরা জানিয়েছেন যে, সহায়তায় নিয়ে যাওয়ার পথে অনেক বাঁধা রয়েছে। তুর্ক বলেন,  এটি নিয়ন্ত্রণ করা দরকার। অঞ্চলটিতে আমারা যে পরিমাণ নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছি তাতে অনাহারকে যে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে তা স্পষ্ট।

প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘গাজা উপত্যকায় দুর্ভিক্ষ আসন্ন। কারণ সেখানকার ১১ লক্ষ মানুষ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনাহারগাজাজাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT