চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের পর দেশে ফিরে যাচ্ছেন হ্যাজেলউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা দুই টেস্টে আড়াই দিনে হারা অস্ট্রেলিয়া দলে যেন শনিরদশা ভর করেছে। পরিবারের সদস্যের শারীরিক সমস্যার কারণে জরুরি খবরে ভারত সিরিজের মাঝেই দেশে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম দুই টেস্টে খেলতে না পারা পেসার জশ হ্যাজেলউড সিরিজ থেকেই ছিটকে গেলেন। ডেভিড ওয়ার্নারকে নিয়েও আছে অনিশ্চয়তা।

আপাতত সিডনিতে পরিবারের কাছে ছুটে গেলেও ১৯ তারিখ ইন্দোরে শুরু হতে চলা গাভাস্কার-বোর্ডার ট্রফির তৃতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স। তবে চোটের কারণে হ্যাজেলউড সিরিজের একটি ম্যাচেও না খেলে অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছেন।

কোনো কারণে অজি অধিনায়ক তৃতীয় টেস্টে খেলতে না পারলে স্টিভেন স্মিথের কাঁধে পড়বে নেতৃত্বভার। সহ-অধিনায়ক স্মিথ ২০২১ সালের শেষদিকে দুবার কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন।

হেলমেটে বলের আঘাতে দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান ডেভিড ওয়ার্নার। অজি ওপেনারের কনকাশন বদলি হিসেবে খেলতে নেমেছিলেন ম্যাট রেনশ। ইন্দোরেও ওয়ার্নারের খেলা অনিশ্চিত। কনুইয়ে পাওয়া চোট থেকে এখনো সেরে ওঠেননি। তার ফিটনেস পর্যবেক্ষণ করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারকামিন্সগাভাস্কার-বোর্ডার ট্রফিভারতলিড স্পোর্টসহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT