চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ন ১৯, মার্চ ২০২৫
অর্থনীতি, বাংলাদেশ
A A

গার্মেন্টস শিল্পের বেসিক ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত বাংলাদেশ শ্রম দপ্তর কর্তৃক ‌‘গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন’ (বি/২২৩৬) যাত্রা শুরু করেছে। গত ১৩ মার্চ সংগঠনটি রেজিস্ট্রেশন পায়।

গার্মেন্টস শিল্পের নতুন ফেডারেশনের সভাপতি হিসেবে রয়েছেন ডলি আক্তার রেহেনা এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জহির উদ্দিন সম্রাট।

গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন নেতৃবৃন্দ সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর নাহিদুল ইসলাম প্রিন্সের সাথে সৌজন্য সাক্ষাত করে সনদপত্র গ্রহণ করেন। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখার লক্ষ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। মালিকপক্ষকেও যেমন শ্রমিকদেরকে ধারণ করতে হবে, ঠিক তেমনই শ্রমিকদেরকেও নিজেদের রুটি-রুজির জায়গার প্রতি দায়বদ্ধ থাকতে হবে। উভয়পক্ষ এই বেসিক বিষয়গুলো ধারণ করলেই আর কোন সমস্যা থাকে না।তিনি আরও বলেন, বাংলাদেশে ট্রেড ইউনিয়নের কাজ করার অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে মালিক ও শ্রমিকদের মধ্যকার সম্পর্কোন্নয়নে কাজ করা যায়। শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাসহ বিভিন্ন কাজ করা যেতে পারে। আমি আশা করি গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন সুনামের সহিত এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে। নতুন এ সংগঠনের সাফল্য কামনা করছি।

এসময় মালিক ও শ্রমিকদের দৃঢ় ঐক্য তৈরিসহ গার্মেন্টস শিল্পের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ফেডারেশনের সভাপতি ডলি আক্তার রেহেনা এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন সম্রাট।

Jui  Banner Campaign
ট্যাগ: গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনগার্মেন্টস ট্রেড ফেডারেশনগার্মেন্টস শিল্পজহির উদ্দিন সম্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT