চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ সদস্যের বিশেষজ্ঞ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ন ০১, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যৌথ কারিগরি বিশেষজ্ঞ কমিটির ৮৬তম বৈঠকে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল।

শনিবার (১ মার্চ) পিটিআই সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশী প্রতিনিধি দল সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছাবে।

প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশী প্রতিনিধিদল ৩ মার্চ কলকাতায় পৌঁছাবে। আর সেখান থেকে ৫ মার্চ সকাল পর্যন্ত গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ স্থানে দুই দিন অবস্থান করবে।

জেআরসির সিনিয়র যুগ্ম কমিশনার (এফএম) আর আর সাম্বারিয়ার লেখা একটি চিঠি সূত্রে জানা যায়, গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ শেষে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের তত্ত্বাবধানে ৬-৭ মার্চ দুই দিনের বৈঠকে যোগ দিতে প্রতিনিধিদলটি কলকাতায় ফিরে আসবে।

আবুল হোসেন বলেন, যৌথ নদী কমিশন প্রতি বছরে একবার আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার বসে। এটিও তার ব্যতিক্রম নয়।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্ঠন চুক্তি সাক্ষরিত হয়েছিল প্রায় ৩০ বছর আগে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৗড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ৮৬তম বৈঠকগঙ্গা পানি চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কা, চিন্তিত নন রিয়াল কোচ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT