উত্তরের জেলা গাইবান্ধায় তীব্র শীত জেঁকে বসেছে। প্রতিবছরের মতো এবারও সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র্র। ক্যাম্পে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে খুশি প্রান্তিক মানুষ।







