চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সংকটে বড় হুমকির মুখে বিশ্ব অর্থনীতি: আইইএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ন ২৩, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। তিনি বলেছেন, এই সংকট অব্যাহত থাকলে এর প্রভাব থেকে কোনো দেশই রক্ষা পাবে না।

অস্ট্রেলিয়ার রাজধানীতে ন্যাশনাল প্রেস ক্লাবে বক্তব্য দিতে গিয়ে বিরোল বর্তমান পরিস্থিতিকে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “বর্তমান সংকটটি দুইটি তেল সংকট এবং একটি গ্যাস সংকট একত্রে ঘটার মতো পরিস্থিতি তৈরি করেছে।”

বিরোল জানান, বর্তমানে বিশ্ব প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেল তেল সরবরাহ হারিয়েছে, যা অতীতের বড় দুটি তেল সংকটের সম্মিলিত প্রভাবের চেয়েও বেশি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অন্তত ৯টি দেশে প্রায় ৪০টি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, যেখানে দিয়ে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়।

হরমুজ প্রণালীতে জটিলতার কারণে জ্বালানি সরবরাহ কার্যত স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে—সোমবার তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

Reneta

বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইইএইরান যুদ্ধ ২০২৬ইসরাইল-ইরান যুদ্ধজ্বালানি সংকটবিশ্ব অর্থনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি নেই ফিলিং স্টেশনগুলোতে, দীর্ঘ লাইন ও ভোগান্তি

মার্চ ২৩, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাজ্যে জরুরি ‘কোবরা’ বৈঠক

মার্চ ২৩, ২০২৬

পাকিস্তান গেলেন মোস্তাফিজ-নাহিদ-শরিফুলরা

মার্চ ২৩, ২০২৬

কেনো আলোচনায় এ কোলাকুলি

মার্চ ২৩, ২০২৬

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT