চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাষা খুঁজে পাচ্ছি না, আমরাও খুব আপসেট’

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল নিয়ে ফুয়াদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

ঢাকায় একের পর এক বড় কনসার্ট বাতিল হওয়ার ধারাবাহিকতায় এবার থেমে গেলো বছরের সবচেয়ে প্রত্যাশিত আয়োজন ‘মেইন স্টেইজ শো–২০২৫’। ১৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আতিফ আসলামের বহুল আলোচিত কনসার্টটি। শেষ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় অনুষ্ঠানটি।

এ আয়োজনে পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদেরও। প্রস্তুতি, রিহার্সাল, বুকিং—সবকিছুই সেরে রেখেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে কনসার্ট বাতিলের ঘোষণায় অন্য সবার মত হতাশ হয়ে পড়েছেন এই শিল্পীও।

পরে নিজের ফেসবুকে আক্ষেপ ঝরানো একটি পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ফুয়াদ। ফেসবুক পোস্টে ফুয়াদ লিখেছেন,“আতিফ আসলামের কনসার্ট ক্যানসেল হওয়ার খবর শুনতে হলো। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আপনাদের সামনে পারফর্ম করার জন্য। গত কয়েক দিন ধরে আমরা ইভেন্ট কম্পানির সাথে আপডেট নিচ্ছিলাম, আর যা যা আপডেট পেয়েছিলাম তাতে মনে হচ্ছিলো সবকিছু ঠিকই আছে। আমরা সাউন্ড কোম্পানির সাথেও ডাবল-চেক করেছিলাম, সবাইকে বুকিং দেওয়া হয়েছিল। কিন্তু আজকে জানলাম সিকিউরিটি কারণে শোটা ক্যানসেল হয়ে গেছে।”

এসময় মন খারাপের কথা জানিয়ে এই শিল্পী বলেন,“কনসার্ট বারবার ক্যানসেল হওয়ায় মিউজিশিয়ান, সাউন্ড কোম্পানি, ভেন্ডরস, স্পনসর সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি ফ্যানরাও। আমরা আপনাদের মতোই অপেক্ষা করছি পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমরাও খুব আপসেট।”

তার এই পোস্ট থেকেই স্পষ্ট কনসার্ট বাতিল হওয়ায় শুধু দর্শকরাই নয়, শিল্পীরাও সমান হতাশ, ক্ষতিগ্রস্ত এবং মানসিকভাবে বিব্রত।

সাম্প্রতিক সময়ে ঢাকায় বড় আয়োজনগুলো বারবার বাতিল হয়ে যাওয়ায় পুরো মিউজিক ইন্ডাস্ট্রি অনিশ্চয়তা ও সংকটের মুখে পড়েছে। শিল্পীদের দাবি, দ্রুত সমাধান না হলে এমন পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে।

Reneta

কনসার্টটি ভবিষ্যতে নতুন করে আয়োজনের সম্ভাবনা সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আতিফ আসলামকনসার্টকনসার্ট বাতিলঢাকায় কনসার্টফুয়াদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT