চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে তারকাদের বিচ্ছেদে ভক্তরা বিস্মিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ন ০৩, জুলাই ২০২১
বিনোদন
A A

বলিউড সিনেমার শেষে অধিকাংশ সময়ই দেখানো হয় ‘হ্যাপি এন্ডিং’। যেখানে নায়কের সাথে নায়িকার বিয়ে হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে! কিন্তু সেইসব চরিত্রে যারা অভিনয় করেন, তাদের বাস্তব জীবনে সবসময় এমনটা হয় না।

বলিউডে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে আপাতদৃষ্টি অনেক সুখী তারকা দম্পতিদের বিবাহ-বিচ্ছেদ হয় এবং তারা একে অপরের থেকে আলাদা হয়ে যান। পারস্পরিক সম্পর্কে চিড় ধরলে বিচ্ছেদ হওয়াটাই যদিও খুব স্বাভাবিক, তবু প্রিয় তারকার বিচ্ছেদ অনেকেই মেনে নিতে পারেন না। বেদনাসিক্ত হন ভক্তরা। তবে প্রতিটা বিচ্ছেদই ঘটে ভালো থাকার আশায়।

একনজরে জেনে নেওয়া যাক এমন কিছু বলিউড তারকাদের সম্পর্কে যাদের বিচ্ছেদে মন ভেঙেছিল তাদের ভক্তদের:

আমির খান ও কিরণ রাও
শনিবার (৩ জুলাই) দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন আমির খান ও কিরণ রাও। ‘লগান’ এর সেটে আমির খানের সঙ্গে পরিচয় হয়েছিল কিরণ রাওয়ের। তিন বছর প্রেমের পর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তাদের বিয়ে হয়। যেই সংসারে রয়েছে তাদের একটি সন্তান। যদিও এটি আমিরের প্রথম বিয়ে নয়। এর আগেও ১৯৮৬ সালের রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। যেই সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় ২০০২ সালে।

হৃত্বিক রোশান ও সুজান খান
বলিউডে একসময়ের পারফেক্ট জুটি ছিলেন হৃত্বিক এবং সুজান। একে অপরকে ভালোবেসে তারা গাঁটছড়া বেঁধেছিলেন।প্রেম এবং বিয়ের দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক তারা ছিন্ন করেন ২০১৩ সালে। এই জুটির বিয়েবিচ্ছেদ সবাইকে অবাক করে ছিল। তবে এই জুটির বিচ্ছেদের সঠিক কারণ সবারই অজানা। কিন্তু বিচ্ছেদের পরেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিকই বজায় রেখেছেন তারা।

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর
অভিনেত্রী কারিশমা ২০০৩ সালে বিবাহ করেছিলেন শিল্পপতি সঞ্জয় কাপুরকে। এই দম্পতি ২০১৩ সালে বিচ্ছেদ ফাইল করেন। তবে এই জুটির বিচ্ছেদের কারণ নিয়ে একাধিক মন্তব্য শোনা যায়। কেউ বলে সঞ্জয় বিভিন্ন মহিলাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। আবার কেউ বলে কারিশমা স্ত্রী, মা এবং বউমা হিসেবে ব্যর্থ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়।

মালাইকা আরোরা ও আরবাজ খান
মালাইকা আরোরা এবং আরবাজ খানের বিচ্ছেদ ছিল বলিউডের অন্যতম চর্চিত বিচ্ছেদ। একটি কফির বিজ্ঞাপন করার সময় দুজনের পরিচয় হয়েছিল। তারা প্রেমে পড়েন এবং ১৯৯৮ সালে বিয়ে করেন। এ জুটি সুদীর্ঘ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন ২০১৭ সালে। শোনা যায়, দুজনের মতবিরোধ এবং আরবাজের অর্থনৈতিক অস্থিরতা তাদের বিয়েবিচ্ছেদের কারণ। বিচ্ছেদের পর মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

ফারহান আখতার এবং অধুনা ভবানি
২০০০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল ফারহান-অধুনা দম্পতি। অতঃপর ১৫ বছরের সংসার জীবন কাটানোর পর ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়। তাদের ঘরে দুটি মেয়ে রয়েছে। যারা বর্তমানে অধুনার সাথেই থাকে।

অমৃতা সিং ও সাইফ আলী খান
অমৃতা সিং এবং সাইফ আলী খানের বিবাহ ছিল একটু ভিন্ন স্বাদের। তাদের ধর্ম আলাদা হওয়ার পাশাপাশি ছিল বয়সের বিস্তর ফারাক। অমৃতা ১৩ বছরের বড় ছিল সাইফের থেকে। অমৃতা বিবাহের জন্য শিখ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ১৯৯১ সালে তারা প্রেম করে বিয়ে করেন। ১৩ বছর একসঙ্গে থেকে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে কারিনা কাপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইফ।

Reneta

অনুরাগ কাশ্যপ ও কাল্কি কোচলিন
বলিউডের পরিচালক অনুরাগের সাথে কাল্কির প্রথম দেখা হয় ‘দেভ ডি’ সিনেমার সেটে। তাদের ২০১১ সালে বিয়ে হয়। কিন্তু ২০১৫ সালে তাদের বিবাহ-বিচ্ছেদের ঘটনা সামনে আসে।

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডবিবাহ বিচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT