চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৮ তলা থেকে পড়ে জনপ্রিয় ‘স্টান্টম্যান’র মৃত্যু!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ন ৩১, জুলাই ২০২৩
বিনোদন
A A

বহুতল ভবনের এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে বেড়ানোর ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে তারকা বনে গিয়েছিলেন ‘ডেয়ারডেভিল’ খ্যাত জনপ্রিয় ফরাসি ‘স্টান্টম্যান’ রেমি লুসিডির। সেই ভিডিও করতে গিয়েই হংকংয়ের একটি ৬৮ তলা বিল্ডিং থেকে নীচে পড়ে মৃত্যু হল তার। রেমির বয়স হয়েছিল ৩০ বছর।

জানা গেছে, হংকংয়ের ‘ট্রেগুন্টার টাওয়ার’ কমপ্লেক্সে উঠছিলেন রেমি। কিন্তু হঠাৎ টাল সামলাতে না পেরে ৬৮ তলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় তার। পড়ে যাওয়ার আগে ঝুলন্ত অবস্থায় এক জানালায় ধাক্কা মারছিলেন, যা শুনে চমকে উঠেছিলেন ঘরের ভিতরে থাকা নারী।

সন্ধ্যা ৬টা নাগাদ রেমিকে ওই বিল্ডিংয়ে দেখা গিয়েছিল। তিনি নিরাপত্তারক্ষীকে ৪০ তলায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে ভবনে প্রবেশ করেন। কিন্তু নিরাপত্তারক্ষী খোঁজ নিয়ে জানতে পারেন, রেমিকে সেই ব্যক্তি চেনেন না। এরপর নিরাপত্তারক্ষী তাকে আটকাতে ছোটেন, কিন্তু ততক্ষণে রেমি লিফটে।

লিফটে রেমি ৪৯ তলায় পৌঁছে যান। পরে সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের একেবারে উপরে উঠে পড়েন। ছাদে উঠেও তাকে পাওয়া যায়নি। রাত সাড়ে সাতটার সময়ও রেমি জীবিত ছিলেন বলে জানা গেছে। সেই সময়েই তিনি জানালায় ধাক্কা দিয়েছিলেন। সেই নারী পুলিশকে খবর দিয়েছিলেন। কিন্তু পুলিশ আসার আগেই রেমি নিচে পড়ে যান।

ঘটনাস্থল থেকে রেমির ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। সেই ক্যামেরায় স্টান্টের ভিডিও আছে। মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানায়নি পুলিশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

View this post on Instagram

 

A post shared by ʀᴇᴍɪ ᴇɴɪɢᴍᴀ (@remnigma)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনস্টান্টম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT