চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্প্যানিশ ভাষায় বাংলাদেশি লেখকের উপন্যাস

ফ্রাঙ্কফুর্ট বইমেলা-২০২৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২৪
শিল্প সাহিত্য
A A

স্প্যানিশ ভাষায় প্রকাশিত হল আমেরিকা প্রবাসী বাংলাদেশি লেখক ও অনুবাদক আনিসুজ জামানের প্রথম উপন্যাস ‘princesa negra de dos estambres’ (black princess of two strands)। পৃথিবীর বৃহত্তম বইমেলা ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা-২০২৪ সামনে রেখে বইটি প্রকাশ করেছে মেক্সিকোর প্রকাশনা সংস্থা ‘এদিসিওন দেল লিরিও’। প্রকাশনীটি থেকে প্রকাশিত সমকালীন মেক্সিকান লেখকদের নির্বাচিত বইয়ের মধ্যে স্থান করে নিয়েছে বইটি।

বাংলাদেশি লেখক আনিসুজ জামানকে ‘সমকালীন স্প্যানিশ সাহিত্যের নতুন কণ্ঠস্বর’ উল্লেখ করে স্প্যানিশ পত্রিকা altiempo.mx এবং cronica.com.mx এ বইটি নিয়ে লিখেছে, ‘এই উপন্যাসের কাব্যিক ভাষার মধ্য দিয়ে পাঠক পারিবারিক সম্পর্কের জটিলতার মধ্যে নিজেকে এবং নিজের অসহায়ত্বকে আবিষ্কার করবেন। উপন্যাসের চরিত্ররা মেক্সিকোতে নিজেদের পারিবারিক ঐতিহ্যের মধ্যে তাদের অস্তিত্বের ঐতিহাসিক পরিপ্রেক্ষিত অন্বেষণ করে যাচ্ছে। উপন্যাসটির ভাষা প্রতীকনির্ভর হওয়ার কারণে পরতে পরতে ছড়িয়ে আছে বহুকৌণিক সম্ভাবনা।

উপন্যাসের কাহিনী সম্পর্কে প্রকাশক জানান, ‘নারী পুরুষ সম্পর্কের মধ্য দিয়ে উপন্যাসে রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার দ্বন্দ্বটা উঠে এসেছে। তাছাড়া শরণার্থী সমস্যা, নারীর আত্মপরিচয়ের সংকটও এই উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে উঠেছে।’

বাংলা ভাষায় দুটি গল্পগ্রন্থ প্রকাশের পর স্প্যানিশ ভাষায় নিজের প্রথম উপন্যাস প্রকাশ নিয়ে আনিসুজ জামান বলেন, ‘স্প্যানিশ সাহিত্যের সঙ্গে, এখানকার লেখক ও প্রকাশকদের সঙ্গে আমার পরিচিতি এক দশকেরও বেশি সময় ধরে। আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি, জহির রায়হানের হাজার বছর ধরে ও মাহমুদুল হকের কালো বরফ স্প্যানিশ ভাষায় অনুবাদ করেছি। বাংলা ছোটগল্পের একটা সংকলনও আমি স্প্যানিশে অনুবাদ করে প্রকাশ করেছি। এগুলো আমার প্রস্তুতিরই অংশ। স্প্যানিশ ভাষায় আর কোনো বাঙালি উপন্যাস লিখেছেন কিনা জানি না, আমার চেষ্টা ছিল বা আছে। তবে এই উপন্যাসটা কিন্তু আমি বাংলাতেই লেখা শুরু করি। একদিন সকালে ষষ্ঠ অধ্যায় অনেকটা লিখে আমি লক্ষ্য করি যে অবচেতনে স্প্যানিশে লিখতে শুরু করেছি। এরপর আমি আবার প্রথম থেকে স্প্যানিশে লেখা শুরু করি। উপন্যাসের সেটিং মেক্সিকো হওয়াতে স্প্যানিশ ভাষায় লিখতে সুবিধা হয়েছে।’

বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী ইসাবেল। বইটির অনুবাদের কপিরাইট বিক্রি করার জন্য চলমান ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা-২০২৪’ এ প্রদর্শিত হচ্ছে। ইতিমধ্যে ইংরেজি, জার্মানি ও চীনা ভাষায় অনুবাদের কপিরাইট বিক্রি হয়েছে বলে প্রকাশনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

আনিসুজ জামানের জন্ম মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সৈয়দনগর গ্রামে। ১৯৮৫ সাল থেকে প্রবাসজীবনে আছেন। বর্তমানে স্ত্রী সন্তানসহ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি স্প্যানিশ ভাষা থেকে অনুবাদ করেছেন গাবরিয়েল গারসিয়া মার্কেসের ‘শত বছরের নিঃসঙ্গতা’, আনহেলেস মাস্ত্রেত্তার ‘পরাণটাকে উপড়ে নাও’, হুয়ান কার্লোস ওনেত্তির ‘কুয়ো’, হুয়ান রুলফোর ‘পেদ্রো পারামো’, আলেহে কার্পেন্তিয়েরের ‘এ জগতের রাজত্ব’, মারিও বার্গাস ইয়োসার ‘বিমাতার গুণগান’ প্রভৃতি উপন্যাস। এছাড়াও তিনি বাংলা ভাষা থেকে স্প্যানিশ ভাষায় অনুবাদ করেছেন ‘পদ্মানদীর মাঝি’, ‘হাজার বছর ধরে’ ও ‘কালো বরফ’। অনুবাদের পাশাপাশি তিনি নিয়মিত ছোটগল্প লিখছেন। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুজ জামানফ্রাঙ্কফুর্ট বইমেলা-২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT