চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন রাষ্ট্রদূতের ওপর ফ্রান্সের বিধিনিষেধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফ্রান্সে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারকে ফরাসি সরকারের মন্ত্রীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ থেকে বিরত রাখা হয়েছে। প্যারিসের ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হলেও তিনি হাজির না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) জানায়, ট্রাম্প প্রশাসনের মন্তব্য, যা ফ্রান্সের এক কট্টর ডানপন্থী কর্মীর সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর করা হয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা দিতে কুশনারকে তলব করা হয়। কিন্তু তিনি ব্যক্তিগত ব্যস্ততার অজুহাতে নিজে না গিয়ে দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাঠান।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “রাষ্ট্রদূতের দায়িত্বের মৌলিক শর্ত এবং নিজ দেশের প্রতিনিধিত্বের সম্মান সম্পর্কে সুস্পষ্ট ব্যর্থতার প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বোরো সিদ্ধান্ত নিয়েছেন যে, রাষ্ট্রদূত কুশনার আর সরাসরি ফরাসি সরকারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। তবে তিনি কূটনৈতিক দায়িত্ব পালন এবং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে পারবেন। ‘’

বিতর্কের সূত্রপাত
যুক্তরাষ্ট্রের প্যারিস দূতাবাস গত রোববার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের মন্তব্য পুনঃপ্রচার করে। মন্তব্যটি ছিল ২৩ বছর বয়সী কট্টর ডানপন্থী কর্মী কোয়েন্টিন দেরাঙ্কের মৃত্যুকে ঘিরে। অভিযোগ রয়েছে, বামপন্থী কর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন, যা ফ্রান্সে ব্যাপক আলোড়ন তোলে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদবিরোধী ব্যুরো এক পোস্টে বলেছিল, এই হত্যাকাণ্ড আমাদের সবার উদ্বেগের বিষয় হওয়া উচিত এবং ফ্রান্সে সহিংস চরমপন্থী বামপন্থার উত্থান জননিরাপত্তার জন্য হুমকি।

এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, বিশেষ করে সহিংসতার বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়াশীল আন্দোলনের কাছ থেকে আমাদের কোনো শিক্ষা নেওয়ার নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: চার্লস কুশনারদেরাঙ্কের মৃত্যুফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়বিধিনিষেধরাষ্ট্রদূতের ওপর বিধিনিষেধ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন রাষ্ট্রদূতের ওপর ফ্রান্সের বিধিনিষেধ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু ১০ মার্চ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযান নিয়ে বিতর্ক, আক্রান্ত সাংবাদিক-শিক্ষার্থী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি, ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কতা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT