চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারুকলায় আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

চারুকলা অনুষদের সামনে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে নির্মিত প্রতিকৃতি ও মোটিফে আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ ইতোমধ্যে শুরু করেছে পুলিশ।

আজ (১২ এপ্রিল) শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ এক বিবৃতিতে জানান, আনন্দ শোভাযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে যেসব প্রতিকৃতি ও মোটিফ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ৪০ ঘণ্টার মধ্যে পুনর্নির্মাণ করা সম্ভব কিনা, তা নির্ধারণ করবেন চারুকলার শিল্পীরা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে একটি দাবি উঠেছে যে ফ্যাসিস্ট সরকারের দোসররাই এই আগুন লাগানোর পেছনে জড়িত থাকতে পারে। বিষয়টি মাথায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঘটনার পরপরই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলা অনুষদ প্রতিবছরের মতো এবারও রঙিন প্রতিকৃতি ও মোটিফ তৈরি করছিল। কিন্তু প্রস্তুতির ঠিক আগমুহূর্তে আগুনে পুড়ে গেছে প্রতীকী দুটি শিল্পকর্ম ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’। এসব মোটিফ নববর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনচারুকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT