চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিলেন বারিস্তা, প্রথম অভিনয়ে নজর কাড়া কে এই মডেল?

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৩:৪১ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জ’-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘আরারাত’। মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় কেএস ফিল্মসের ব্যানারে নির্মিত ভিকি জাহেদের পরিচালনায় মেহজাবীন, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, রোজি সিদ্দিকীদের মতো অভিনয় শিল্পীদের মধ্যে আরো এক নতুন অভিনেতা নজর কেড়েছেন।

যাকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য, করেছেন ‘জ্বিন’ চরিত্রটি! যে চরিত্রটি দেখে দর্শক রীতিমত সারপ্রাইজড!

থ্রিলার, সাসপেন্সে ভরপুর ছয় পর্বের এই ওয়েব সিরিজটি ‘দ্য সাইলেন্স’-এর সিকুয়ালে নির্মিত, যা দর্শকরা জানতে চাইছেন, কে এই ‘গেম চেঞ্জার’?

‘জ্বিন’ চরিত্রে অভিনয় করা অভিনেতার নাম ফররুখ আহমেদ রেহান। তিনি মূলত ফ্যাশন ও র‍্যাম্প মডেলিং করেন। ফ্যাশন লাইফস্টাইল সচেতন মানুষরা নিশ্চয়ই দেশের বড় বড় ফ্যাশন হাউজের বিলবোর্ড কিংবা র‍্যাম্প শো-তে তাকে দেখেছেন। রেহান কাজ করেছেন একাধিক টিভিসি-তে।

টাঙ্গাইলের মফস্বলের ছেলে রেহান। ২০১৭ সালে ঢাকা এসে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। নিজের সম্পর্কে বলতে গিয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। রেহান বললেন, বাবা একটি সরকারি চাকরি করতেন। মধ্যবিত্ত ঘরের সন্তান ঢাকার ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব হয়নি। দ্বিতীয় বর্ষে পড়াকালীন আর্থিক সংকটে পড়ি। ২০১৮ সালে ঢাকা নর্থ এন্ড কফি শপে বারিস্তা (কফি প্রস্তুত এবং পরিবেশনের দায়িত্বে থাকা ব্যক্তিকে বারিস্তা বলা হয়) হিসেবে একবছর চাকরি করেছি, পাশাপাশি কিছু টিউশনি করেছি।

তখন অনেকেই বলতেন মডেলিং করতে। কিন্তু মানুষের কথা সেভাবে ভরসা পেতেন না তিনি। রেহান বলেন, হেল্প করবে এমন কোনো রেফারেন্স ছিল না। নেগেটিভ ইস্যু বাদ দিয়ে পজিটিভটা রিসিভ করতাম। ২০১৯ সালে প্রথম কাজ পাই। এরপর টাইফয়েডে আক্রান্ত হই। সবকিছু ছেড়ে দেই, হতাশ হয়ে যাই।

Reneta

“এখন অনেকেই ফেসবুকে ছবি ছেড়ে সেখান থেকে কাজের ডাক পায়। আমি সেভাবে সুযোগ পাইনি। করোনা মহামারীর পর থেকে একটু একটু করে কাজের সুযোগ পাই। এই দুই-তিন বছরে মোটামুটি বাংলাদেশের টপ মোস্ট প্রায় ব্র্যান্ডে কাজ করেছি, নামী সব পণ্যের টিভিসি ওভিসি করছি।” বলছিলেন এই তরুণ।

তবে অভিনেতা হিসেবে ‘আরারাত’-এ প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করে রেহান। এ বিষয়ে বলেন, বহু টিভিসি-ওভিসি করেছি কিন্তু অভিনয় এটাই প্রথম।

তিনদিনের প্রস্তুতি এক রাতের শুটিংয়ে এমন চরিত্র করেছেন রেহান। জানালেন, ভিকি জাহেদ তাকে বিশ্বাস এবং সাপোর্ট করেছেন বলেই কাজটি করতে পেরেছেন। শুটিংকালীন শৈতপ্রবাহ চলছিল। শুটিং উত্তেজনায় আগের রাতে ঘুম হয়নি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম। ওভাবে কাজ করেছি।

বলেন, আমার চরিত্রটি ডার্ক এবং প্যারানরমাল। তাই শুরুতে বুঝতে পারছিলাম না কী হচ্ছে! মানুষ আমাকে আদৌ গ্রহণ করবে কিনা! আমাকে যেভাবে অভিনয় করতে বলা হয়েছিল সেভাবে করেছি। রিলিজের পর থেকে সবাই আমাকে নিয়ে রিভিউ দিচ্ছেন, ফোন করে আমাকে খুঁজছেন, ইটস গুড। অভিনয়ে নতুন হলেও ২০টির মতো টিভিসি করেছি। শিগগির আরো একটি বিজ্ঞাপনে কলকাতার দর্শনা বণিকের সঙ্গে কাজটি প্রচারে আসবে।

রেহান বলেন, বাংলাদেশে কেউ একটু দেখতে শুনতে ভালো হলে তার কাজের ডাক আসে। আমিও ডাক পেয়েছি, কিন্তু প্রোপার স্কোপ পাইনি। ফ্যাশনে কাজে একটু ভুল হলেও ওভারকল করা যায়, কিন্তু ভিজ্যুয়ালে কাজ অনেক সেনসেটিভ। চাই না এখানে কোনো ভুল করি। আমি মনে করি, কোয়ালিটি এনসিউর করে কাজ করা উচিত। সামনে অভিনেতা হয়ে কাজ করতে চাই। নায়ক হতে চাইলে প্রথম অভিনয়ে ‘জ্বিন’ চরিত্র নিতাম না।

তিনি বলেন, আমাদের দেশে শাকিব খান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অপূর্বদের মতো অনেক ভালো অভিনেতা আছেন। নতুন কেউ অভিনয় করলে অনেকেই ভাবে তাদের কারও কারও মতো অভিনয় করছে। আমিও নিজের অভিনয় দিয়ে এমন বেঞ্চমার্ক তৈরি করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বআফরান নিশোআরারাতওয়েব সিরিজচঞ্চল চৌধুরীফররুখ আহমদ রেহানভিকি জাহেদমেহজাবীনমোশাররফ করিমলিড বিনোদনশাকিব খানশ্যামল মাওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT