নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীসহ ৪ ছাত্রলীগ কর্মীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে নদী অভিযোগ করেন, জয় বাংলা স্লোগান দেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তবে রাষ্ট্রপক্ষের দাবি, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে অভিযুক্তরা।







